ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২২
logo
প্রকাশিত : জুলাই ১১, ২০২৫

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উরি র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর: কৃষি প্রধান বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন নিয়ে World University Rankings for Innovation (WURI) র‍্যাঙ্কিং ২০২৫ এর ‘টেকনোলজি এন্ড ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন’ এবং গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ ক্যাটাগরিতে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবারো প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

১৬টি ক্যাটাগরি সম্বলিত এ র‍্যাঙ্কিং গত ১০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৫ উরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা শীর্ষ ১০০টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবি রয়েছে ৭৭তম স্থানে। এছাড়া বিশ্বের শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ৩৩১তম, যা বাংলাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম।

উরি র‍্যাঙ্কিংয়ে ২০২৪ সালেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টেকনোলজি ইনোভেশনে প্রথম হয়েছিল গাকৃবি। এর আগে চলতি বছরের শুরুতে টাইমস হায়ার 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং-২০২৫’ এ দেশসেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল গাকৃবি। এছাড়া টিএইচই ২০২৫ এর এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি শীর্ষস্থান অর্জন করে। গত জুন মাসে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫ এ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছিল। তাছাড়া ২০২১ ও ২০২২ সালে সিমাগো র‍্যাঙ্কিংয়ে পরপর দুইবার দেশসেরা হয়েছিল গাকৃবি এবং কিউএস এর ২০২৩ র‍্যাঙ্কিংয়েও গৌরবময় অবস্থানে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের এ আকাশচুম্বী অর্জনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “উরি র‍্যাঙ্কিং ২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ গৌরবময় অর্জন কেবল আমাদের নয়, এটি কৃষিবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি। গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগযোগ্য জ্ঞান ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছি নিরলসভাবে। এ সাফল্যের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের সম্মিলিত শ্রম ও নিষ্ঠা।

উপাচার্য আরো বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ইউজিসিসহ সকল শুভানুধ্যায়ীকে, যাঁদের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে প্রেরণা যুগিয়েছে। এ অর্জন আমাদের উদ্ভাবনমুখী ও টেকসই কৃষিশিক্ষার ‘গ্লোবাল মডেল’ গড়ার পথে আরো দৃঢ় প্রত্যয়ী করে তুলেছে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram