ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2025

ইবিতে দোকানির কাছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক চা দোকানদারের নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। শনিবার (০৫ জুলাই) দুপুর ১টার দিকে তারা চাঁদা দাবি করেন বলে জানা গেছে। এসময় চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয় বলে জানান দোকানী আব্দুল আহাদ। ফলে ব্যবসার নিরাপত্তা চেয়ে বিকেল চারটার দিকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত দুই নেতা হলেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উল্লাস মাহমুদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন।

লিখিত অভিযোগে দোকানদার আহাদ জানান, তিনি ক্যাম্পাসের আমবাগান সংলগ্ন এলাকায় চায়ের দোকানদার। কয়েকদিন আগে ছাত্রদলের উল্লাস নামে একজন তাকে দোকান বন্ধ করার জন্য বলে। কিন্তু দোকান বন্ধ না করায় সে শনিবার দুপুর ১টার দিকে ছাত্রদল নেতা সাব্বিরকে নিয়ে তার দোকানে যায় এবং চাঁদা দাবি করে। দোকানদার আহাদ চাঁদা না দিলে তাকে দেখে নেওয়ার হুমকি দেন ওই দুই ছাত্রদল নেতা। এমতাবস্থায় আহাদ প্রক্টরের নিকটে নিরাপদে ব্যবসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এ বিষয়ে দোকানদার আব্দুল আহাদ বলেন, উল্লাস মাহমুদ এবং সাব্বির নামের দুইজন দোকানে এসে কিছু টাকা দাবি করে। টাকা দিলে ক্যাম্পাসে কোন সমস্যা হবে না, বড় ভাইও খুশি থাকবে।

এ বিষয়ে সাব্বির হোসেন বলেন, এটা অসম্ভব বিষয়। এটা মিথ্যা এবং ফালতু কথা।

এ বিষয়ে উল্লাস মাহমুদ বলেন, আমি ক্যাম্পাসে গিয়েছি তবে কোনো দোকানে যাইনি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, এ বিষয়টি আমার জানা নেই। ছাত্রদল করে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। যদি কেউ এমন করে থাকে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। অফিস টাইম শেষ হওয়ায় অভিযোগটি এখনো দেখা হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram