ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2025

ঢাবি আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং কবি জসীম উদ্্দীন হল রানার্স-আপ হয়েছে। এ প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল রানার্স-আপ হয়েছে। এছাড়া, আন্তঃহল ওয়াটার পোলো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল রানার্স-আপ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গতকাল ০৪ জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এ এস এম মোস্তফা আল মামুন, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে যৌথভাবে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শেখ জামিল হাসান ও কবি জসীম উদ্দীন হলের রাকিবুল ইসলাম তুষার। ছাত্রীদের গ্রুপে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন শামসুন নাহার হলের জুয়াইরিয়া ফেরদৌস। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram