

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানার্থে ২০২৫-২৬ অর্থ বছর থেকে প্রথমবারের মতো চালু করেছে “ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পদক”। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের তত্ত্বাবধানে এ পদক প্রদান করা হবে।
২০২৫-২৬ অর্থ বছরের জন্য এই পদকের নির্ধারিত বিভাগে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদকের বিভাগসমূহ:
১। পরিবেশ বিষয়ক গবেষণা
২। পরিবেশ সচেতনতামূলক প্রচার
৩। পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ড
আবেদনের নির্দেশনা:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে। আবেদনপত্র https://www.facebook.com/dues2011 পেইজ থেকে ডাউনলোড করা যাবে।
বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে:
প্রার্থী/প্রতিষ্ঠানের জীবনবৃত্তান্ত
সম্পাদিত কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও প্রমাণাদি
প্রার্থীর দুটি পাসপোর্ট সাইজের ছবি (ব্যক্তির ক্ষেত্রে)
মনোনয়নপত্র (যদি অন্য ব্যক্তি কর্তৃক প্রস্তাবিত হয়)
আবেদনপত্র প্রেরণের ঠিকানা:
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ
অফিস রুম (গেমস রুম), টিএসসি ভবন
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০
যোগাযোগের জন্য:
📧 ইমেইল: dues2011.tsc@gmail.com
📞 মোবাইল: ০১৭২৯৩৩১৮১৭ / ০১৫২১১১০১২৩
নোট: এই পদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, ক্লাব/সমিতি, এবং অন্যান্য পরিবেশভিত্তিক উদ্যোগের মাধ্যমে অবদান রাখা সকলের জন্য উন্মুক্ত।
একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে আপনার উদ্যোগের স্বীকৃতি দিতেই “ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পদক”।
