ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

শেকৃবির এএসভিএম অনুষদের ৯০ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

কায়েস ইবনে জুবায়ের, শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদ কর্তৃক “ডিনস অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন–২০২৪” অনুষ্ঠানে পরপর দুই সেমিস্টারে সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৮ বা তদূর্ধ্ব অর্জনকারী ৯০ জন শিক্ষার্থীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে।

আজ (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারিদা আখতার।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে শেকৃবি শিক্ষার্থীদের ভূমিকা দেখে আমরা গর্বিত। ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তীতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় তিনি খুব খুশি হন এবং গর্বভরে বলেন গ্রমের অধিকাংশ নারীরাই গবাদী পশু পালন করে আর এই কৃষাণীরা নারী পশু ডাক্তারদের কাছ থেকে অতি সহজে গবাদী পশুর সেবা নিতে পারবে।

তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্য আর প্রাণির স্বাস্থ্য আলাদা করা যাবে না, তারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো। দেশের প্রেক্ষাপটে কম্বাইন্ড ডিগ্রীর (ভেট সাইন্স এন্ড এএইচ) প্রয়োজনীয়তা উল্লেখ করতে গিয়ে বলেন, দুটো ডিগ্রী (ডিভিএম এবং এএইচ) এক হওয়া দরকার এবং চাকরি ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রীকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা এখন মাংস আমদানি করবো না, এফএমডি, এলএসডি মুক্ত নিরাপদ মাংস নিশ্চিত করতে পারলে আমরা আমাদের দেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করতে পারবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ, উপ-উপাচার্য ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার ড. আবুল বাশার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এম ডি আবু সুফিয়ান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। তারা সবাই প্রাণিসম্পদ খাতে শিক্ষার্থীদের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram