ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

কায়েস ইবনে জুবায়ের, শেকৃবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও ‘আমরা বিএনপি পরিবার' এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ মোকাবেলায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং তার যথাযথ পরিচর্যা এখন সময়ের দাবি। দেশের সবুজায়নের মধ্য দিয়েই পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। আরো উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন, পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. রজ্জব আলী, পরিচালক (সাউরেস) ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম।

এসময় ক্যাম্পাসে নিম, আম, ডালিম, কামরাঙ্গা, বাতাবি লেবু, লিচু ও বিভিন্ন ভেষজ উদ্ভিদসহ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান খামার তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মো. লুৎফুর রহমান মৃদুল, এস্টেট উইংয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ আখতার হোসেন এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram