ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৯
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৫

জাবি প্রশাসনের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের তথ্য একটি ছাত্র সংগঠনের কাছে পাচার করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযোগটি অত্যন্ত গুরুতর এবং তা ইতোমধ্যে প্রশাসনের নজরে এসেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রশাসন শুক্রবার রাত ১০টায় এক জরুরি সভায় বসে এবং তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে। কমিটিকে আগামী আট কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এমদাদুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিটি সেলের প্রোগ্রামার মো. রেজাউল আলম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram