ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১২
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৫

সাম্যের মৃত্যুতে শোক দিবস পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে আজ শোক দিবস পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) এই শোক দিবস উপলক্ষ্যে বেলা ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে। গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অপরদিকে, সাম্যের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে ছুরিকাঘাতে মারা যান সাম্য। এই ঘটনায় বুধবার গ্রেফতার হওয়া তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram