ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১২
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৫

উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার দুপুরে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

‘বিচার চাই বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই’; ‘নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার’; ‘অ্যাকশান অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’ হত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাম্যকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

নিহতের সহপাঠী মো. রাফি বলেন, ‘রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে বাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সাম্যকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram