ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২২
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৫

ঢাবি সাংবাদিক সমিতির পান্তা ইলিশ উৎসব অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। আজ পহেলা বৈশাখ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ডুজার সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আজকে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় খুব ভালোভাবে আমরা আয়োজন (আনন্দ শোভাযাত্রা) শেষ করতে পেরেছি। এতো বড় আয়োজন আমরা আগে কোন সময় করিনি। ডুজা শুরু থেকে এই আয়োজনে আমাদের সাথে ছিলো। এরকম সুন্দর একটা আয়োজনের জন্য ডুজাকে ধন্যবাদ জানাই।

ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে তাদের পেশাদারীত্ব বজার রেখে কাজ করে যাচ্ছে। আজকের এই ইলিশ ভোজ আমার শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে। ভবিষ্যতে আমরা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram