ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১২
logo
প্রকাশিত : এপ্রিল ১০, ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইআবিতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০টায় মহানগরীর মোহাম্মদপুরের বছিলায় ইআবি ক্যাম্পাসের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, পরিচালক (অর্থ ও হিসাব) মোছাব্বির মোহাম্মদ মুছা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ’সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসিন ও নির্বিকার। ইসরাইলী আগ্রাসী অভিযান ও গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram