ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2025

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহাদী হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং দৈনিক যুগান্তর পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বরাবর আবেদন করেন।

অব্যাহতি চেয়ে তার আবেদন পত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি গ্রহণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়।

পরবর্তী সময়ে সোমবার (২৪ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি কার্যনির্বাহী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ৬ নং ধারার 'জ' উপধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসানকে ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের বাকি সময়ের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram