ঢাকা
logo
প্রকাশিত : March 23, 2025

ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মতামত আহ্বান ঢাবি প্রশাসনের

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের মতামত চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে পাঠানো এক মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের মতামত প্রয়োজন। মতামত সংগ্রহের উদ্দেশ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের ড্যাশবোর্ডের বামদিকের মেন্যুতে ‘DUCSU Poll’ নামে একটি নতুন মেন্যু ইতোমধ্যে প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের আগামী ২৫ মার্চ ২০২৫ তারিখের মধ্যে ড্যাশবোর্ডে লগ-ইন করে মতামত প্রদানের জন্য মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

ড্যাশবোর্ডে লগইন করার লিঙ্ক:
https://ssl.du.ac.bd/studentlogin

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram