ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩১
logo
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মৃত্যু থামবে না আছিয়াদের: সাদা দল

ঢাবি প্রতিনিধি: মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান শিক্ষক নেতারা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষণ ও হেনস্থার ঘটনায় উদ্বেগ জানান।

ঢাবি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শোকবার্তায় এসব কথা বলেন। তারা আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এটি আমাদের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিস্কার করে দিয়েছে।

বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, আমাদের প্রত্যাশা, শিশু আছিয়ার ধর্ষণের বিচারে মাধ্যমে দেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তিতে নতুন দৃষ্টান্ত স্থাপন হোক। কেননা দীর্ঘদিনের বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ ও দীর্ঘসূত্রিতা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শিশুটির ধর্ষকদের মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার মাধ্যমে সেই বিচারব্যবস্থা আবার জেগে উঠুক। তারা বলেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

বিবৃতিতে আছিয়ার বিদেহী আত্মার মাগফেরত কামনা করেন শিক্ষক নেতারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram