ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ক্যাম্পাসে ইবি ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদল। রবিবার (২৩ ফেব্রুযারি) ক্যাম্পাসের আনাচে-কানাচে এই কর্মসূচি করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

এদিন বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্ত্বর এলাকায় জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে সবার মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়। এরপর বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমতলা, ডায়না চত্ত্বর ও মুক্তবাংলা এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছনতা অভিযান চালায় তারা।

কর্মসূচিতে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদসহ সংগঠনটির প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন। এসময় আর্বজনা কুড়ানোর পাশাপাশি বিভিন্ন অপচনশীল দ্রব্য কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেন তারা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিরাপদ ক্যাম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। প্রত্যেকেরই উচিত নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যে ডাস্টবিন গুলো স্থাপন করা হয়েছে প্রত্যেকেই নিজের জায়গা থেকে সেগুলো ব্যবহার করবো। এছাড়াও ইবি শাখা ছাত্রদলের পক্ষ থেকেও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় ডাস্টবিন স্থাপন করা হবে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram