ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৫

ঢাবি এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের এমএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি বিষয়ের ভর্তি পরীক্ষা আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনামুল হক এবং বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০ টি আসনের বিপরীতে মোট ২১৯ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে  Outcome Based Education (OBE) কারিকুলাম অনুযায়ী দেড় বছর মেয়াদি এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা প্রতিবছর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে এই দু’টি বিষয়ে অধ্যয়নের সুযোগ পায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram