ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৫

ঢাবিতে যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের বিশেষ বক্তৃতা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ বিষয়ক এক সেমিনার বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এবং জাতিসংঘের উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স সেমিনারে বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ভ্যানেসা বিউমন্ট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকসহ বিভিন্ন সংস্থার মানবাধিকার কর্মী সেমিনারে অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্র, ন্যায্যতা ও সমতাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র চর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই ল্যাব কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স ন্যায়বিচার, জবাবদিহিতা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে বলেন, মানবাধিকার সর্বজনীন বিষয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার রক্ষা করতে হবে। এক্ষেত্রে যুক্তরাজ্য সর্বদা কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আঁকা বিভিন্ন গ্রাফিতি পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram