ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৫

ইবি ভিসির কাছে ৯ দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কাছে ৯ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ সংগঠনটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলো হলো-বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা, প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে সকল ফী তিনগুণ বৃদ্ধি করেছিল। এই অতিরিক্ত ফী শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হয়েছে। তাই এই অতিরিক্ত ফী কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে। পাশাপাশি কোনো হলে শিক্ষার্থীদের অবৈধ সিট থাকবে না সেটা নিশ্চিত করা এবং মেধার ভিত্তিতে সিট প্রদান, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্থাপনার নাম দ্রুত পরিবর্তন, স্বৈরাচারীর দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ ও জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী সকল শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।

এ ছাড়াও বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল করা, সকল প্রকার উন্নয়নমূলক কাজ ও নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করতে হবে এবং পশ্চিম পার্শ্বে প্রধান ফটক নির্মাণ করা ও ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram