ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

সচিবালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি এ কে এম রাকিব।

তিনি বলেন, আমরা একটি আল্টিমেটাম দিচ্ছি। আমরা দেড়টা পর্যন্ত অপেক্ষা করব। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মন্ত্রণালয় ইউজিসি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে না বসে, তবে সচিবালয় ঘেরাও হবে। দেড়টার মধ্যে কোনো সমাধান না হলে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে যাত্রা শুরু হবে।

এসময় তিনি সকল শিক্ষার্থীকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

এর আগে গতকাল রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবি- ২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করতে হবে; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

এই তিন দাবিতে গতকালের মতো আজ সোমবারও অনশনে বসেছেন শিক্ষার্থীরা। জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন তারা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আই ই আর বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এদিকে প্রধান ফটকে তালা ঝোলানোই ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram