ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০১
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৫

ঢাবি ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী

দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আজ ১১ জানুয়ারি ২০২৫ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদ্ধসঢ়;যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় খেলার মাঠে মিলনমেলা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান এবং অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক শাবনাজ আমিন এবং সহকারী অধ্যাপক কাজী গোলাম রব্বানী মাওলা অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই বিভাগের অনেক অবদান রয়েছে। এই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইগণ বিভিন্ন প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram