ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৪

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হবিগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।

বেলুন উড্ডয়ন ও সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রা শুরু হয়। প্রেসক্লাব সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, মাৎস্যবিজ্ঞান, প্রাণিসম্পদ ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষার্থীবৃন্দ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন রঙিন ফেস্টুন নিয়ে নেচে-গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে হবিগঞ্জ তথা হাওড়াঞ্চলের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপাচার্য উপস্থিত সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। সন্ধ্যায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাতে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ৩ টি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বেশ কিছু গবেষণা প্রকল্প পরিচালনা করছেন ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram