ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2024

ঢাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহি-মোতাহার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ১০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি সভাপতি ও জনকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম নতুন কমিটি ঘোষণা করেন। আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটির ঘোষণা করা হয়।

এসময় নির্বাচন কমিশনার হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সভাপতি মাহবুব রনি।

১০ সদস্যবিশিষ্ট কমিটির অনান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হিসেবে ইংরেজি দৈনিক নিউ ন্যাশনের মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, দপ্তর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম ও কালবেলার মো. জাফর আলী, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের শোয়াইব আহমেদ, কার্যনির্বাহী সদস্য কালের কণ্ঠের মানজুর হোসাইন মাহি, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব এবং আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচিতদের নাম ঘোষণার পূর্বে প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিত নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার বিগত ৩ নির্বাচনে সবাইকে ভোটের অধিকার ক্ষুন্ন করেছিলো। সেখানে সাংবাদিক সমিতি সবসময় গণতন্ত্রের চর্চা করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে কিন্তু তা যেন আমাদের লেখনীতে ফুটে না উঠে। আমি আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে।

ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সাথে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, আজকে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram