ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2024

বুয়েটে ক্লাস-পরীক্ষা বয়কট

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বয়কট শুরু করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

জানা যায়, সোমবার রাতে অভিযুক্ত দুই শিক্ষার্থী হলে উঠলে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। তীব্র ক্ষোভ থেকে গতকাল মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বুয়েটিয়ানরা।

অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিযোগ রয়েছে, খুনি সংগঠন ছাত্রলীগকে বুয়েটে পুনর্বাসনের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অভিযুক্তরা। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষাজীবন ব্যাহত করার অভিযোগও রয়েছে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত মার্চে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গভীর রাতে বুয়েটে অনুপ্রবেশের কারণে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল। সে সময় প্রায় দেড়মাস বুয়েটে অচলাবস্থা ছিল।

খুনীদের পুনর্বাসন ও ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টিতে যারা কাজ করেছিল তাদের শাস্তির আওতায় না এনে ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা এই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram