ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৩
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

রাজশাহী রেলস্টেশনে হামলা-ভাঙচুর, মূল হোতা গ্রেফতার

রাজশাহী রেলস্টেশন হামলার ঘটনায় প্রধান আসামি সুমন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী রেলস্টেশনে সকালে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত মূলহোতা সুমন আহম্মেদকে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এদিকে, এ সংক্রান্ত ঘটনায় জিআরপি রাজশাহী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার জানান, আমরা অভিযান চালাচ্ছি। পাশাপাশি আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। মামলা দায়ের হলে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram