ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি ১৫ বছর পর গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে ১৫ বছর পর আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেন সেতু (৩২) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজিব হোসেন সেতু পাকশী ইউনিয়নের বাবুপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানের সময় সেতুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেতু ২০১৫ সালের ৪ অক্টোবর পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সেতু বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বা সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এবিএম মনিরুল ইসলাম বলেন, “আটক রাজিব হোসেন সেতু পুলিশ সদস্য এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram