ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৬
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

ফুলবাড়ীয়ায় বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাতের ওই সময় দুর্বৃত্তরা উপজেলা সদরের ভালুকজান এলাকায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের বাসটিতে আগুন লাগিয়ে দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

ওসি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram