ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। আজ মঙ্গলবার সকালে সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে মৃত ডলফিনটি ভেসে আসে।

স্থানীয় লোকজন জানান, প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির পিঠের চামড়া উঠে গেছে। শরীরের কিছু অংশ পচন ধরেছে। শরীরের কিছু জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। দুই থেকে তিন দিন আগে ডলফিনটি মারা গেছে বলে ধারণা তাদের।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জেলেরা জানান, সকালের জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। এ সময় জোয়ারে ডলফিনটি ভেসে ঝাউবন পয়েন্টের এলাকায় বালুতে আটকা পড়ে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছে আমরা খবর পেলাম। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।

পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে, গভীর বঙ্গোপসাগরে ট্রলিং জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বৃদ্ধির কারণে ডলফিনটি মারা যেতে পারে।

কুয়াকাটা সমুদ্র সৈকতসহ স্থানীয় জেলেদের সচেতনতায় কাজ করছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি। কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ বলেন, এই বছরই ছয়টি মৃত ডলফিনের দেখা মিলেছে সৈকতে। কিন্তু মৃত্যুর ঘটনাগুলো উদ্বেগ বাড়াচ্ছে। আমরা চাই সরকার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করুক।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram