

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু ও কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হেফাজুল ইসলাম। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় উপস্থিত ছিলেন জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন, মাওলানা ইউনুস আলী, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা জিকরুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা নুরুজ্জামান খান।
এসময় ইউএনও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানান।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সারে ৩ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
