ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে ত্রাণ কার্য চালের ডিও বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬০০ কেজি চালের অনুদানের ডিও বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে বিতরণ সভায় বক্তব্য দেন উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা বিএনপির সংগঠনি সম্পাদক রেজওয়ানুল ইসলাম ও জিল্লুর চৌধুরীর, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরাতে খোদা রানা, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্ট আহ্বায়ক তপন চন্দ্র রায়, উপজেলা ছাত্রদল সভাপতি সূর্য্য প্রমুখ।

এসময় ১২০টি পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram