ঢাকা
logo
প্রকাশিত : October 5, 2026

গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে ১৮ শিক্ষার্থী হাসপাতালে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া সিংগুয়া উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ভবনে ক্লাস চলছিল। একটি বজ্রপাতের শব্দে নিচতলার অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই মেয়ে শিক্ষার্থী।

তিনি বলেন, শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের অটোরিকশায় করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের পাশে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর বজ্রপাত শুরু হয়। এরপর বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি, ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী পড়ে আছে। পরে তাদের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন জানান, ছয়জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. তানভীর বলেন, আমাদের এখানে কেউ আসেনি। তবে সম্ভবত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকারকে ফোন দিলে তিনি ধরেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram