ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

পার্বতীপুরে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃজেলা ছিনতাই ও পকেটমার চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে পার্বতীপুর থেকে ঢাকা অভিমুখে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরুর প্রাক্কালে পকেট থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে চক্রের ৫ সদস্যকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত সুরিং বিশ্বাসের ছেলে মোঃ সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পশার তালুক (মন্ডলপাড়া) এলাকার রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার মৃত কুব্বাত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়া এলাকার মৃত কুটি মিয়া মোল্লার ছেলে মোঃ রুহুল আমিন (৫৯)।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রেলপথে যাত্রীদের মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনতাইকারী দলের সদস্য আটক ৫ ব্যক্তির মধ্যে ৩ জনের বিরুদ্ধে পার্বতীপুর রেলথানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে ১ জনকে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনে রেকর্ডকৃত ভিডিও দেখে সনাক্ত করা সম্ভব হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উন-নবী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা (নম্বর: ০২, ধারাঃ ৩৭৯,৩৪, তারিখঃ ২০/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram