ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

মোংলায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি: মোংলায় শিক্ষার্থীদের মাঝে নানাবিধ শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বুধবার দুপুরে মোংলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, পানির বোতল, টিফিন বক্স) বিতরণ করা হয়েছে। এছাড়া ওই বিদ্যালয়েরই ২২ জন শিক্ষার্থীকে (ছেলে-মেয়ে) দেয়া হয় একটি করে বাইসাইকেল।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র'র প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি ও অভিভাবক সদস্য বিধান গাইন।

এ সময় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার ৮/১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এ কেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা-রামপালেরও আর্থসামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যেমন শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সেবা প্রদাণ, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং কর্মসংস্থান। এছাড়া সরকার অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষ রোপণ কর্মসূচিতেও আমরা ভূমিকা রাখছি। এ এলাকায় আমরা ১ লাখ গাছের চারা বিতরণ ও তা সংরক্ষণে কাজ করছি। ভবিষ্যতেও এমন সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram