ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল ১০টি দোকান

বান্দরবানের থানচিতে একটি বাজারে আগুনে পুড়েছে ১০টি দোকান। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে বলি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুরুতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশাপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram