ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2026

চিতলমারীতে অসুস্থ সাংবাদিককে ইউএনও'র সহায়তা প্রদান

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় অসুস্থ সাংবাদিক ও লেখক জুড়ান চন্দ্র মণ্ডলকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সন্তোষপুর গ্রামে জুড়ান মণ্ডলের বাড়িতে সরাসরি গিয়ে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পাক্ষিক চিতলমারী অন্তরালে পত্রিকার সম্পাদক মোঃ একরামুল হক মুন্সী, কবি পঙ্কজ মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, জুড়ান চন্দ্র মণ্ডল চিতলমারী থেকে প্রকাশিত পাক্ষিক চিতলমারীর অন্তরালে পত্রিকার একজন নিয়মিত লেখক। গত ছয় মাস আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে ভুগছিলেন এবং অর্থাভাবে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন।

এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার জানান, সাংবাদিককের অসুস্থতার বিষয়টি জানার পর তিনি জুড়ান মণ্ডলের বাড়িতে এসেছেন। তাঁকে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। একই সাথে তিনি সমাজের বিত্তবান মানুষদেরও জুড়ান মণ্ডলের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram