ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2026

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

রোববার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।

মামলায় অভিযুক্ত দুই সাংবাদিক হলেন, কালবেলার সাংবাদিক এস কে সাহেদ এবং দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার সাংবাদিক জুবাইর আহমেদ খান রোহান।

মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাদের দাবি, এ মামলা সাংবাদিকদের হয়রানি এবং সত্য ও অনুসন্ধানী সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির অপচেষ্টা।

সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি বলেন, সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের কারণে কিছু প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা অপসাংবাদিকতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা, হয়রানি কিংবা কণ্ঠরোধের কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

সাংবাদিকতার স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে একটি স্বার্থান্বেষী মহল নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram