

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে কৃত্রিম ল্যান্স সংযোজনে ছানি রোগীদের বাছাইয়ে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে মোবারক আলী চক্ষু হাসপাতালের তত্ত্বাবধায়নে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ইমদাদুর রহমান, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা জামাতের সাবেক আমির বাবলু রশিদ, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন সহ আরো অনেকে।
ক্যাম্পটি মজিবর রহমান ফাউন্ডেশন ও বজলুর রহমান ইন্ডাস্ট্রি এর অর্থায়নে চোখে বিনামূল্যে কৃত্রিম ল্যান্স সংযোজনের জন্য ছানি রোগী বাছাই করা হয়।
