ঢাকা
logo
প্রকাশিত : September 6, 2026

নড়াইলে ৭ শিশুকে যৌন হয়রানি, মাদরাসা শিক্ষক গ্রেফতার

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের মাদরাসা শিক্ষক মাহাবুবুর রহমান (২৫) কে মাদরাসার ৭ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মাহাবুব নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর শেখ’র ছেলে। তিনি স্থানীয় তাফসিরুদ্দিন হাফেজিয়া মাদরাসা হেফজ বিভাগের শিক্ষক।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাতে তাফসিরুদ্দিন হাফেজিয়া মাদরাসার ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন শিক্ষক মাহাবুব। পরদিন ভুক্তভোগী শিশুটি’র মা মাদরাসায় আসলে ওই শিশু মায়ের কাছে বিষয়টি জানায়। বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানালে বিষয়টি নিয়ে অনুসন্ধানকালে এ প্রতিষ্ঠানের আরও ৫ শিক্ষার্থী একই শিক্ষকের বিরূদ্ধে একই ধরনের নিপীড়নের অভিযোগ করে।

এছাড়া ইতোপূর্বে যৌন নির্যাতনের শিকার হয়ে একাধিক শিক্ষার্থী মাদরাসা ছেড়ে চলে গিয়েছে। সে কারণে নির্যাতনের শিকার হওয়ার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে তার দ্বারা এ পর্যন্ত ৭ জন শিক্ষার্থীর যৌন নির্যাতনের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুন্ডু আরোও জানান, গত ৫ সেপ্টেম্বর ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে শিক্ষক মাহাবুবুর রহমানকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করেন। এরপর রোববার দুুপুরে তাকে আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দশ দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram