ঢাকা
logo
প্রকাশিত : September 6, 2026

যশোরে সড়ক দুর্ঘটনা ও পৃথক ঘটনায় নারী-কিশোরীসহ নিহত ৩

যশোর প্রতিনিধি: যশোরে পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বা নারী ও এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলের ধাক্কায় দুজন আহত এবং মণিরামপুরে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন ধোপাখোলা গ্রামের দারুল উলুম কওমি মাদ্রাসার সামনে অজ্ঞাত একটি পরিবহনের চাপে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী শার্শার বহিলাপোতা গ্রামের দাউদের স্ত্রী সোনিয়া (৩৫) নিহত হন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার ১০ মাস বয়সী সন্তান অক্ষত রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাক ও মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন বাঘারপাড়ার বসুন্দিয়া ইউনিয়নের আফরা গ্রামের সাব্বির রহমান (২৬) ও অজ্ঞাতনামা ওই ব্যক্তি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞাত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্যদিকে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা গ্রামে শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে সুফিয়া বেগম (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের কাওছার আলী শেখের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

এছাড়া যশোর শহরের পালবাড়ি এলাকায় খাট থেকে নামার সময় পড়ে গলায় আঘাত পেয়ে সামিয়া মিম (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে আলাদা আলাদা অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram