ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2026

নীলফামারীর জলঢাকায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গত বুধবার বিকাল বেলা নীলফামারীর জলঢাকা পৌরসভার কাজিরহাট ০৯ নম্বর ওয়ার্ডে "স্বপ্নময় মানবকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন" ও এলাকাবাসীর উদ্যোগে মাদক, জুয়াবিরোধী আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম, জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ছাদের হোসেন, জেলা প্রচার মিডিয়া সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী, ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী; সাবেক মেয়র ও সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জলঢাকা, মাওলানা মোজাম্মেল হক; সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জলঢাকা পৌর শাখা, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, মোঃ আনোয়ার হোসেন; সমাজকর্মী এবং প্রতিষ্ঠাতা পরিচালক, মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জলঢাকা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহিম, ছাত্রদল নেতা হারুন অর রশিদ, সংগঠনের সদস্য মারুফ হোসেন মুরাদ, নাহিদ ইসলাম, আব্দুল মোবিন লাদেন, লায়নসহ আরো অনেকে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম তার বক্তব্যে বলেন, আমার পক্ষ থেকে জুয়া এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স ভূমিকা অবলম্বনে সর্বদা একনিষ্ঠভাবে কাজ করে যাব, পাশাপাশি এই মাদক ও জুয়া নির্মূলে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন। এছাড়াও অন্যান্য বক্তারা সকলে মাদক জুয়ার ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেন এবং সকলকে এ বিষয়ে সজাগ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তিনশত গাছের চারা স্থানীয়দের মাঝে বিতরণ করেন এবং সংগঠন ও সভার সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল বিপ্লব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram