ঢাকা
logo
প্রকাশিত : September 3, 2026

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌর শহরের দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তা, ড্রেন ও ফুটপাত কাজের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার দুপুরে ১০ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এলজিডি'র সহযোগিতায় ছিট জগথা এলাকায় এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, প্রকল্পের কনসালটেন্ট সাব্বির হোসেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান শাহ, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিকসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পথচারীদের চলাচলের সুবিধা বাড়াতে এই কাজে'র উদ্বোধন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram