ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2026

মহাসড়কে ট্রাক মেরামতের সময় চাপা পড়ে ৩ জন নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাকা মেরামতের সময় কাঠের জ্যাক সরে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের চালক, সহকারী (হেলপার) ও মেকানিকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মহিপুর বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি কাঠবোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে মহাসড়কের ওপরই কাঠের জ্যাক দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামতের কাজ করছিলেন তিনজন। মেরামতের একপর্যায়ে হঠাৎ জ্যাকটি সরে যায়। এতে ভারী কাঠবোঝাই ট্রাকটি নিচে থাকা তিনজনই চাপা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ট্রাকের নিচ থেকে তিনজনের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে মহাসড়কের ওপর ঝুঁকি নিয়ে যানবাহন মেরামতের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই ঝুঁকিপূর্ণভাবে যানবাহন মেরামত করা হলেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। হাইওয়ে পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram