ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2026

দেশে সার নিয়ে দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবে: আসাদুল হাবিব দুলু

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: সার নিয়ে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা কারসাজি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার উত্তোলন, বিতরণ, বিক্রয় ও ডিলার নিয়োগসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু।

বুধবার লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার কৃষকদের জন্য বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে সার সরবরাহ করছে। দেশে কোনো ধরনের সারের ঘাটতি নেই। কৃষকরা যাতে সহজে সার পেতে পারেন, সে জন্য ডিলার ও খুচরা বিক্রেতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে সার ডিলার বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “সরকার যে সার সরবরাহ করে থাকে, তাতে প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হয়। বাংলাদেশে কোনো সারের ঘাটতি নেই। আমরা চেষ্টা করছি ডিলারের সংখ্যা বৃদ্ধি করতে। প্রতি ইউনিয়নে আরও একজন করে ডিলার বাড়ানো হবে। পাশাপাশি খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হচ্ছে। সার নিয়ে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী রংপুরে একই পরিবারের চারজন শিক্ষকসহ হত্যাকাণ্ড এবং লালমনিরহাটে এক শিক্ষক হত্যার ঘটনায়ও কথা বলেন। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, কোনো হত্যাকাণ্ডই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram