ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও মেয়েটির বাবা সেলিম সরকার (৪৫) আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের দক্ষিণে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) এবং তাঁদের মেয়ে নুছাইফা আক্তার (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম সরকার তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ঘোড়াঘাটে হামিদপুর চিত্তিপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই নিহত এবং সেলিম সরকার আহত হন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম পুলিশ জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram