ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2026

গৌরীপুরে খাল পুনঃখনন ও সড়ক পাকার দাবিতে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরের সতীষা খাল পুনঃখনন ও নওগাঁও গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে গৌরীপুর উপজেলা কৃষক সমিতি।

বুধবার (১৯ আগস্ট) গৌরীপুর কৃষক সমিতির উদ্যোগে সতীষা খাল পুনঃখনন ও নওগাঁ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের আমতলায় এসে শেষ হয়ে সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসার এর আফিয়া আমিন পাপ্পার মাধ্যমে দুযোর্গ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বরাবর স্মারকলিপি প্রদান করে।

সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকির। গৌরীপুর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত এর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, উপজেলা কৃষক সমিতির সহসভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, গোলাম মোহাম্মদ, কৃষক হাবিবুর রহমান, রুহুল আমিন, মফিজ উদ্দিন, ছাত্রনেতা এনামুল হাসান অনয় প্রমুখ।

ময়মনসিংহ জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউয়িননের নওগা গ্রামটি পৌরসভার সীমানা ঘেঁষা হলেও গ্রামের সড়কটি কাঁচা। ফলে শুকনো মৌসুমে এই সড়ক হয়ে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে স্কুল-কলেজ শিক্ষার্থী সহ গ্রামাবাসীর চলাচল করতে সমস্যা হয়। বিশেষ করে কৃষক তার উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে সমস্যায় পড়ে। সড়কটি পাকাকরণের দাবি জানাচ্ছি।

গৌরীপুর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাত বলেন, দখল ও দূষণের কারণে সতীষা খাল এখন মৃতপ্রায়। ময়লা-আবর্জনা ফেলে খাল ভরাট ও অপরিকল্পিত বাঁধ এর কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে আশেপাশের অনেক গ্রামের ফসলি জমির ধান ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে যায়। তাই খালটি পুনঃখননের দাবি জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, সতীষা খাল পরিষ্কারের জন্য পৌরসভাকে নির্দেশ দেয়া হয়েছে। খাল পুনঃখনন ও সড়ক পাকাকরণের স্মারকলিপি মন্ত্রী বরাবর পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram