ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2026

নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উদযাপিত হচ্ছে 'জাতীয় মৎস্য পক্ষ। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে রোববার (১৬ আগস্ট) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে মৎস্য পক্ষ’র উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুর রহমান, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবির, নড়াইল জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল প্রমুখ।

দিনের শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর নড়াইল সদর উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রূপালী মৎস্য সম্পদের মাধ্যমে দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষী ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram