

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভ্যান চাপায় আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সূর্য দাস। সে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামের সুমন দাসের ছেলে। তারা কোড়গ্রাম আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর উপজেলার মুলিয়া-বাহিরগ্রাম আঞ্চলিক সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাহিরগ্রাম থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান মুলিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কোড়গ্রাম এলাকা পৌঁছালে সূর্য দাস সড়ক পার হওয়ায় চেষ্টা করলে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ওসি বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
