ঢাকা
logo
প্রকাশিত : August 12, 2026

মাদকের ব্যাপারে কোন ছাড় নেই, প্রমাণ পেলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে: খুলনা রেঞ্জের ডিআইজি

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের সাথে কোন আপোস নেই। মাদক কারবারি সে যেই হোক, প্রমাণ পেলেই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন পুলিশ সদস্যের বিরূদ্ধে যদি মাদকাসক্তের অভিযোগ থাকে, তাহলে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কোন পুলিশ সদস্য যদি মাদকের আশ্রয় দেয় তার বিরূদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

বুধবার (১২ আগষ্ট) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। চুরি, ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে বলেও তিনি জানান। এছাড়া তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কার্য দিবসের মধ্যে চার্জশিট দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এ মামলায় দোষী সর্বোচ্চ সাজা পাবেন। অপরাধ নিয়ন্ত্রণে তিনি পুলিশের কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram