ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

শেরপুরে পাসের হারে আফছর আলী বালিকা, জিপিএ-৫ এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে

শেরপুর প্রতিনিধি: সারাদেশের মতো শেরপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হারে জেলার শীর্ষে রয়েছে শেরপুর আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আর জিপিএ-৫ প্রাপ্তির হারে শীর্ষে রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

১০ আগস্ট সোমবার প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শেরপুর আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ৮৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮৭ জনই পাস করেছে। পাশের হার ৯৮.৮৬। আর জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।

অন্যদিকে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২২৬ জন পাস করেছে। পাশের হার ৯৪.১৭। আর জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। এছাড়া শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৯৭ জন পাস করেছে। পাশের হার ৮১.৪০। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন শেরপুর জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ২৭৭ জন। পাসের হার ৫৫.৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯২ জন শিক্ষার্থী।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৯৯ জন। পাসের হার ৪৮.১৫। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। তবে জেলার ৪টি মাদ্রাসায় কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। মাদ্রাসাগুলো হচ্ছে শহীদ আইজ উদ্দিন দাখিল মাদ্রাসা, বৈষ্ণবনগর দাখিল মাদ্রাসা, রৌহা দাখিল মাদ্রাসা ও দশকাহনিয়া বালিকা দাখিল মাদ্রাসা।

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে মোট ৬২৬ জন। পাসের হার ৫০.৭৩। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram