ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2026

রাজশাহীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ তফিজুল ইসলাম ওরফে তফি (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫। র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় হেরোইন কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল ঢাকা-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে আটক করে।

গ্রেফতার তফিজুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিরুইল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. নাজিম উদ্দীন।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় তফিজুলের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের আরও দাবি, জিজ্ঞাসাবাদে তফিজুল দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদক সংগ্রহ করে পুঠিয়ার বানেশ্বরসহ বিভিন্ন এলাকায় তা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram