ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2026

বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্য ঘেরে থেকে আইয়ুব আলী খান (৬১) নামে এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জের ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। নিহত ব্যক্তি মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার ঘেরের কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, রবিবার (৯ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্য ঘেরে কর্মচারী আইয়ুব আলী খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছেন ওই ব্যক্তি অসুস্থ হয়ে ঘেরে পড়ে মারা গেছেন। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram